বিশ্বে একদিনে আরও ১৪১৩ জনের প্রাণ ঝরে গেল করোনায়
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৭ ০৯:১২:১৫
বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩২ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩৭ জনে।
একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৭৬০ জন।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।
জাপানে একদিনে ২৩৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫১৭ জন আর মারা গেছেন ৪১ হাজার ২৯৩ জন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














