সংঘবদ্ধ ধর্ষণ মামলা: ৫ আসামির মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০৭ ১৭:০১:৪৫
খুলনার খালিশপুরে ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ইসলাম খান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো সোহেল, আব্দুল্লাহ, মোহন, আকবর ও মেহেদী হাসান ইবু। তাদের মধ্যে আকবর ও মেহেদী হাসান ইবু ছাড়া অপর তিন আসামি পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ মার্চ ওই কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৪ মার্চ খালিশপুর থানায় ২ জনের নাম উল্লেখ করে ও তিন জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













