আগৈলঝাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ জন বহিস্কার
প্রকাশ: ২০১৬-০৩-১৭ ১৫:২৫:৫৩
বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ ও তাদের পক্ষে সমর্থন দেয়ায় ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে।
বুধবার রাতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে ও দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগৈলঝাড়া উপজেলার ৩ জনকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন- উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার, রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক আশরাফ আলী মীর ও সাংগঠনিক সম্পাদক শাহীন আলম টেনু।
সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













