ঢাবির ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০৭ ২০:৪৬:৪৮


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের আলোকে আজ সিন্ডিকেটের এই সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা সংযুক্ত ছিলেন।

ঢাবির জনসংযোগ পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এম জি