গোল্ডেন জুবলি ফান্ডের ইউনিট আনুপাতিক হারে বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-০৭ ২১:৪৯:৪৮
স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট আনুপাতিক হারে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাওয়ারে অবস্থিত ট্রেনিং একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এটি বরাদ্দ করা হয়। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম সাইফুর রহমান মজুমদার, প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এ জি এম সাত্বিক আহমেদ শাহ, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালনা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও এটিএম আহমেদুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, এমআইএস এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ব্যবস্থাপক আবদুল কাদের খন্দকারসহ প্রতিষ্ঠানসমূহের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ডিএসইর লিস্টিং ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে ইউনিট বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচ্যুয়াল ফান্ডটির আবেদনকারীদের জন্য প্রতিটি ইউনিটের বিপরীতে মোট ১.৬ গুণ বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১ হাজার ইউনিটের জন্য ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে আবেদনকারীরা ৬২৪টি ইউনিট বরাদ্দ পায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














