রূপালী ব্যাংকের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৮ ১৫:১৫:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক লিমিটেডের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান করেছে বাংলাদেশ ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই লভ্যাংশ অনুমোদন করেনি।এর ফলে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের সম্মতিতে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। গত ৭ আগস্ট কোম্পানিটির ৩৬তম এজিএমে শেয়ারহোল্ডাররা ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছিল।
রূপালী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পুর্নবিবেচনার জন্য আবেদন করেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














