ইবি ছাত্রী হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০৯ ২০:৪১:৩৩


মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী মোড় এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী তাসনিম ঊর্মিকে (২৩) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী প্রিন্স ও শ্বশুর হাসেম শাহ্কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালের দিকে গাংনী থানা পুলিশ তাদের আটক করে।

এক ছেলের মা ঊর্মি উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ছিল।

গাংনী উপজেলার শহরের কাথুলী মোড় এলাকার আশরাফুজ্জামান প্রিন্স এর স্ত্রী ও একই উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে তাসনিম ওরফে উর্মির মরদেহ শুক্রবার মধ্যেরাতে স্বামীর বাসা থেকে উদ্ধার করে পুলিশ। উর্মি আত্মহত্যা করেছে বলে তার স্বামীর পরিবারের সদস্যরা প্রচার করলেও, উর্মির বাবা গােলাম কিবরিয়ার ভাষ্য উর্মিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ অভিযোগের ভিত্তিতে গাংনী থানা পুলিশ উমির স্বামী প্রিন্সকে ও শশুর হাসেম শাহ্কে আটক আটক করে। এদিকে, উর্মি হত্যার বিচারের দাবীতে শুক্রবার বিকেলে তার সহপাঠীরা গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

এম জি