শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১০ ১৩:২৩:০৬
দিনাজপুরের হিলিতে দুই সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম কেজিপ্রতি ১০০ টাকা কমেছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি শুকনো মরিচ ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে নুরুজ্জামান নামের এক ক্রেতা বলেন, কিছুদিন আগে যেমন কাঁচামরিচের দাম ডবল সেঞ্চুরি পার করেছিল, তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে ৪০০ টাকায় উঠেছিল শুকনো মরিচ। বর্তমানে শুকনো মরিচের দাম কমতে শুরু করেছে।
হিলি বাজারের শুকনো মিরচ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের উৎপাদন নষ্ট হওয়ার কারণে কাঁচামরিচের সঙ্গে শুকনো মরিচের দাম বেড়েছিলো। বর্তমানে আবগাওয়া ভালো হওয়ার কারনে কাঁচামরিচের উৎপাদন ভালো হয়েছে, যার জন্য কমতে শুরু করেছে শুকনো মরিচের দাম। বর্তমানে কাঁচামরিচ ২০ টাকা এবং দেশি শুকনো মরিচ ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারে মরিচের সরবরাহ বেশি থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান বিক্রেতারা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













