কুবিতে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া, উত্তপ্ত ক্যাম্পাস
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১০ ১৮:০৪:৪৯
পূর্ব ঘটনার জের ধরে আবারও উত্তপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আবারও ধাওয়া-পাল্টাধাওয়ায় প্রায় এখন পর্যন্ত দুজন আহত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক-সংলগ্ন স্থান থেকে নজরুল হল পর্যন্ত পুরো রাস্তাজুড়ে এ ঘটনা চলতে থাকে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দুই হলেরই নেতাকর্মীরা বাঁশ, গাছের ডাল, রড ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এমন সময় একজনের মাথায় ও আরেকজন পায়ে গুরুতর আঘাত পান। সর্বশেষ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সংঘর্ষ বন্ধ থাকলেও উত্তপ্ত অবস্থা এখনও বিরাজ করছে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন, এ খরব পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিবেশ শান্ত আছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













