৫শ যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চ বিকল
প্রকাশ: ২০১৬-০৩-১৭ ২০:০৬:৫৩
চাঁদপুরে মেঘনা নদীতে এমভি ময়ূর-৭ নামে একটি লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেছে। লঞ্চটিতে প্রায় ৫শ’ যাত্রী আছেন বলে জানা গেছে। লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় মতলব উত্তর ষাটনল এলাকায় লঞ্চটির ইঞ্জিন বিকল হয়।
এমভি ময়ূর লঞ্চের মালিক পক্ষের প্রতিনিধি আজগর আলী জানান, ঢাকার সদরঘাট থেকে প্রায় ৫শ’ যাত্রী নিয়ে লঞ্চটি দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে লঞ্চের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে যায়। যাত্রীদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লঞ্চের দুইটি ইঞ্জিনই বিকল হয়ে গেছে। এ কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে মালিক পক্ষ যাত্রীদের উদ্ধারের জন্য ঈগল লঞ্চ নিয়ে ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













