মহামারি করোনায় বিশ্বে আরও ৮১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১১ ০৯:১৩:৪২


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৮১১ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৬৭০ জনে।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের দিন শনিবার এক হাজার ৬৬৭ জনের মৃত্যু ও চার লাখের বেশি শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল।

সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ৬০৬ জন। আর শনাক্ত বেড়ে হয়েছে ৬১ কোটি ৩৪ লাখ ১ হাজার ১০৭ জনে। এর মধ্যে ৫৯ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৮১ জন সুস্থ হয়েছেন। এদিকে এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।

দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৬৬৩ জন এবং মারা গেছেন ২১২ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪২ হাজার ৩১৩ জন মারা গেছেন।

এনজে