যাত্রাবাড়ীতে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১১ ০৯:৩৭:১৮
রাজধানীর যাত্রাবাড়ীতে কলাপট্টি এলাকার আরবেন নামে একটি রেস্তোরাঁয় রোববার সকাল ৬টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকর্মীদের ২ ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ ।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













