নবাবগঞ্জে ভাটার ইটচাপায় শ্রমিক নিহত

প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৪:৪১:১৩


new_pic__106068দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ইটভাটার চিমনির দেয়াল ধসে ইটচাপায় মারা গেছে ওই ভাটার শ্রমিক।  একই ঘটনায় আহত হয়েছে আরো দুই শ্রমিক । শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভাটাশ্রমিক কামরুজ্জামান সাকিম (২৬) উপজেলার হরনাথপুর নয়াপাড়া গ্রামের মৃত সাখওয়াৎ আলীর ছেলে।

আহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার হরনাথপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে আব্দুল বারী (৩২) ও একই উপজেলার খৈষলামপুর গ্রামের অবিনাশ চন্দ্রের ছেলে মিন্টু চন্দ্র (২৪)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে টলিতে ইট তোলার সময় চিমনিঘেরা ফাটা দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এই ঘটনায় ওই দেয়ালের নিচে চাপা পড়ে কর্মরত তিন শ্রমিক। এ সময় আশপাশের অন্যান্য শ্রমিকেরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভাটাশ্রমিক কামরুজ্জামান সাকিমকে মৃত ঘোষণা করেন।

আহত দুই শ্রমিক মিন্টু চন্দ্র ও আব্দুল বারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো