ব‌রিশা‌লে মহাসড়‌কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১২ ১৭:১২:২৮


বরিশাল নগরীর সাগরদী ব্রিজ থেকে শুরু করে দপদপিয়া ফেরিঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। তিনি বলেন, ‘বরিশাল জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে সাগরদী ব্রিজ থেকে পুরাতন দপদপিয়া ফেরিঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হ‌য়ে‌ছে। পদ্মা সেতু চালু হওয়ায় বরিশালের দক্ষিণাঞ্চলের ছয় জেলায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে, তাই সড়কের পাশে অবৈধ স্থপনা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক বিভাগের কাছে বুঝিয়ে দেব।’

এসময় রূপাতলির দুটি পেট্রোল পাম্পকে সড়কের নিচ থেকে ট্যাংকি সড়িয়ে নিতে সাত দিনের সময় দিয়েছে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট, অন্যথায় আইনি ব্যাবস্থা গ্রহণ করবেন তি‌নি।

অভিযানে জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে সহায়তা করে ব‌রিশাল মহানগর পু‌লিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব ৮) এর সদস‌্যরা।

এম জি