এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১২ ১৭:৪৩:২১


করোনা এবং বন্যার কারণে পেছানো এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। এর পরেই ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। যা শেষ হবে ২২ ডিসেম্বর। এ সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর শিক্ষা বোর্ড তাদের নোটিশ পোর্টালে এ সূচি প্রকাশ করেছে।

সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার বন্যা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যায়। এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। আগস্টের মাঝামাঝি সময়ে বন্যা হওয়ার শঙ্কা থাকায় এসএসসি পরীক্ষা শুরুর তারিখ পিছিয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়।

এম জি