জবির সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ড. মনিরুজ্জামান
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১২ ১৮:৫০:৪৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মনিরুজ্জামান খান। তিনি ১৩ সেপ্টেম্বর থেকে আগামী তিন বছরের জন্য এ দ্বায়িত্ব পালন করবেন।
সোমবার (১২সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিপ্রা সরকারের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ ১২সেপ্টেম্বর শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খানকে পরবর্তী তিন বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ।
এছাড়াও তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন তিনি। এ আদেশ ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













