ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১২ ১৯:৪০:৩২


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে করা মামলার জামিনের মেয়াদ ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে আদালত।

গত ২০ আগস্ট এক জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান ও বিচার বিভাগের একজন নারী বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরান খানের বিরুদ্ধ ওই মামলা দায়ের করা হয়। মামলার প্রথম শুনানি হয় ২৫ আগস্ট। ওইদিন আদালত ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। এরপর আদালত ১২ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ায়। সোমবার ফের শুনানিতে আদালত তার জামিনের মেয়াদ বাড়াল। আগামী ২০ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনবেন আদালত।

সূত্র: আল জাজিরা