নির্বাচনী সহিংসতায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৬:০৮:২৬


joshor_106075ইউপি নির্বাচনে যশোরের মনিরামপুরে আওয়ামী লীগের দুপক্ষের মারামারিতে আহত মুনসুর আলীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

গত বুধবার রাতে উপজেলার নেঙ্গুরাহাট বাজারে নৌকার সমর্থক ও বিদ্রোহী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুনসুর আলী আহত হন।

মুনসুর চালুয়াহাটি ইউনিয়নের লক্ষণপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলামের সমর্থক ছিলেন।

গত বুধবার রাত নয়টার দিকে নেঙ্গুরাহাট বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদের সমর্থকরা নৌকার প্রার্থীর কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন ও তার সমর্থক মুনসুর আলীসহ বেশ কয়েকজন আহত হন।

মুনসুরকে ওই রাতেই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তাহেরুল ইসলাম আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/আহো