‘ফখরুলকে সিইসি বানালেও খুশি হবে না বিএনপি’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১৩ ১৯:১৭:৩৪
বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন তাদের পছন্দ হয় না। তার মানে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবে না।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ২০২৩ সালের শেষে নির্বাচন হবে। এখন থেকে আপনারা ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার চান। আমারতো মনে হয় না তিনি কোন দিন তত্ত্বাবধায়ক সরকার দেখে যেতে পারবেন। বর্তমান সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।
তোফায়েল আহমেদ আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন তা বিশ্বে প্রশংসিত। আমরা আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













