সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৬:১৩:১১


chandpur_106074চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী শিপন (১৪) নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজার সংলগ্নে বালুবাহী ট্রাকচাপায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা গ্রামের বেপারী বাড়ির মৃত দুলাল হোসেনের ছেলে। সে বেলচোঁ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী পাঁচৈই গ্রামের কাজী রতন  বলেন, দুই বন্ধু দুই সাইকেল নিয়ে বেলচোঁ বাজারে যাচ্ছিল। অপরদিক থেকে রামগঞ্জগামী বালুবাহী ট্রাক শিপনের সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিপন মারা যায়।

এদিকে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম  বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো