জেনারেটর ক্রয় করবে মতিন স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১৫ ১১:০৬:৫৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তিনটি লো গ্যাস জেনারেটর ও একটি ডিজেল জেনারেটর ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি দুবাই সাউথ বিজনেস পার্কের দাউদ মেশিনারি ট্রেডিং ডিডাব্লিসি থেকে জেনারেটর ক্রয় করবে। আগের পুরোনো ৪টি গ্যাস জেনারেটরের জায়গায় নতুনগুলো প্রতিস্থাপন করা হবে। জেনারেটর কিনতে এবং স্থাপন করতে কোম্পানিটির ২৫ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














