নওগাঁয় আদিবাসী স্কুলে খেলার উপকরণ বিতরণ

প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৯:৫৯:৪৬


Naogaon Pic - 18- 03 16নওগাঁ মহাদেবপুরে বড় মহেশপুর আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নওগাঁর সমাজসেবামূলক ছাত্র সংগঠন আলোর সন্ধানে’র পক্ষ থেকে এ উপকরণগুলো বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নওগাঁর নিরাপদ প্রবীণ নিবাস “বেলা শেষে”র প্রতিষ্ঠাতা পরিচালক তসলিমা ফেরদৌস, সংগঠনের সাধারন সম্পাদক সোহেল রানা, আশিক হোসেন, শহিদুর রহমান, সুলতান আহমেদ, সবুজ হোসেন, রোকেয়া সমুনা এবং প্রতিষ্ঠানের শিক্ষক হীরা লাল পাহান, সুশীল চন্দ্র পাহান, সুনীতি রাণী মন্ডল, রুবি  প্রামানিক সহ প্রমূখ।

আলোর সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন বলেন, ‘শিশুদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বিকাশে খেলাধূলার বিকল্প নেই। তাই শিক্ষার পাশাপাশি আলোর সন্ধানে পক্ষ থেকে আদিবাসী শিক্ষার্থীদের খেলাধূলার উপকরণ তুলে দেয়া হয়।’

সানবিডি/ঢাকা/রাআ