ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-১৫ ১৮:০৭:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসির ৮৩৮ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লাট রেট ফুল্লি-রিডেম্বল সাবঅর্ডিনেটেড এই বন্ডের কুপন হার ৬% থেকে ৯% এর মধ্যে থাকবে এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।
আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ডের টাকায় ইস্টার্ন ব্যাংক তাদের টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায়ে বিনিয়োগ করবে।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














