লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৯-১৮ ১৫:২০:৫২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২২০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ১৩৪ কোটি ১ লাখ ৮৯ হাজার টাকার।
৭৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, বিডিকম, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














