বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১৮ ১৭:৪৮:২২
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার সওদাগরপাড়া এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সায়েদ আলী (৬০) ও তার ভাতিজা সুলতান মিয়া ওরফে সুলতান কসাই (৪৫)।
নিহত সায়েদ ওই গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে এবং সুলতান মৃত কুব্বাত আলীর ছেলে।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, সুলতান মিয়া নিজ বাড়ির গোসলখানায় দুপুরে গোসল করতে যান। টিউবওয়েলের সঙ্গে বৈদ্যুতায়িত মোটরের সংযোগ থাকায় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় চাচা সায়েত আলী তাকে উদ্ধারে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













