ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রকেট হামলার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২০ ০৯:৩৭:৫৫
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির কাছে রাশিয়া রকেট হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের দাবি, সোমবার দক্ষিণের মিকোলাইভ অঞ্চলের পিভডেনুক্রেইনস্ক প্ল্যান্টের চুল্লির মাত্র ৩০০ মিটার দূরে রুশ রকেট আঘাত হানে।
নিজেদের দাবির পক্ষে হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, রকেট হামলার ফলে বিস্ফোরণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জানালার কাচ ভেঙে যায়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর বিবিসির।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া আদতে পুরো দুনিয়াকে হুমকি দিচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














