শৈলকুপায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৬-০৩-১৯ ১৮:২০:৪৯


jhenaidah_106246ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রাম থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিবারের লোকজন অভিযোগ করেছে শারমিনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। শনিবার দুপুরে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শারমিন একই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী ও আনসার আলী শেখের মেয়ে।

শৈলকুপা থানার উপ-পরিদর্শক গোকুল চন্দ্র অধিকারী জানান, পাঁচ বছর আগে উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের উজ্জ্বল হোসেনের সঙ্গে চরমৌকুড়ি গ্রামের আনছার শেখের মেয়ে শারমিনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলে আসছিল। শুক্রবার সকালে নিজের ঘরের আড়ার সঙ্গে শারমিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। ঘটনার পর শ^শুর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে তিনি জানান।

শারমিনের বাবার অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখতে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো