মুন্নু অ্যাগ্রোর সম্পদ পুর্নমূল্যায়ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২১ ১২:১৪:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারি লিমিটেডের বোর্ড সভা জমি, ভবন, নির্মাণাধীন ভবন, প্রকল্প এবং যন্ত্রপাতি পুর্নমুল্যায়ন অনুমোদনে করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেস। কোম্পানিটির জমির মূল্য ৬ লাখ থেকে ৪২ কোটি ৭২ লাখ টাকা বেড়েছে। ভবন এবং নির্মাণাধীন ভবনের মূল্য বেড়েছে ৪১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া প্লান্ট, মেশিনারি এবং ইক্যুয়েপমেন্টের মূল্য বেড়েছে ২ কোটি ১০ লাখ টাকা থেকে ২ কোটি ৫৫ লাখ টাকা। মুন্নু আগ্রোর সব প্রপার্টি, প্লান্ট এবং যন্ত্রপাতির মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা থেকে ৪৫ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














