শ্রীলঙ্কায় রেকর্ড মুদ্রাস্ফীতি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২২ ১৯:০০:২৬


শ্রীলঙ্কায় শুধু আগস্ট মাসেই ৭০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি ঘটেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য নিশ্চিত করে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, গেলো তিন মাসে ৮ দশমিক ৪ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে অর্থনীতি। যার ফলে, একবছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৮৪ শতাংশের বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় এ বছরই ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কোণঠাসা হয়ে পড়ে অর্থনীতি। টাকার অভাবে আমদানি করা যায়নি গ্যাস-বিদ্যুৎ-ওষুধ-সারের মতো জরুরি পণ্য।

এক পর্যায়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয় শ্রীলঙ্কা। জনরোষে ক্ষমতা ছাড়ে রাজাপাকসে সরকার। সংকট মোকাবেলায় চলতি মাসেই দেশটিকে ৩০০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বিনিময়ে কিছু শর্ত পূরণ করতে হবে লঙ্কান সরকারকে।

সূত্র: বিবিসি