জবিতে ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের কর্মশালা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-২২ ২১:৫৩:১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইংরেজি বিভাগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটির সহসভাপতি নওরুজ্জামান নিয়নের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান রবিনের সম্পাদনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটির সভাপতি ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মমিন উদ্দিন, ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটির মডারেটর আকরামুজ্জামান মুকুল।
ওয়ার্কশপে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও এস এ টিভির নিউজ প্রেজেন্টার সালাউদ্দিন সাদি। তিনি শিক্ষার্থীদের কিভাবে বিতর্ক করতে হয় সে বিষয়ে আলোচনা করেন।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও ইডিডিসির সাবেক প্রেসিডেন্ট ইফতেখার অপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর মেফতাহুল হাসান, সভাপতি সাইদুল ইসলাম সাইদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমান অধ্যায়নরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
কর্মশালায় ইংরেজি বিভাগের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেইট বিতরণ করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













