বসুন্ধরার এবিজি লিমিটেড সিএসইর কৌশলগত অংশীদার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-২৮ ১৮:১৩:৫১
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী (স্ট্যাটেজিক ইনভেস্টর) হিসেবে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিজি লিমিটেডকে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি সিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনে মালিক হবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) কমিশনের (বিএসইসি) ৮৪০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএসইর পরিচালনা পর্ষদের অনুমোদন ও আবেদনের প্রেক্ষিতে কমিশন এবিজি লিমিটেডকে কতিপয় শর্ত ও সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













