উগান্ডার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২৮ ২০:১১:৫২


কঙ্গোতে দুটি উগান্ডার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) কঙ্গো সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

মিত্র গণতান্ত্রিক বাহিনী (এডিএফ) নামে পরিচিত একটি সহিংস বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য উগান্ডা ডিসেম্বরে কঙ্গোতে সেনা পাঠিয়েছিল।

ওই মুখপাত্র বলেছেন, ‘উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স (ইউপিডিএফ) এখনও বিধ্বস্তের পরিস্থিতি আমাদের জানায়নি।’

ইউপিডিএফ মুখপাত্র ফেলিক্স কুলাইগিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন ‘এখানে প্রাণহানি ঘটেছে, তবে আমার কাছে এই মুহূর্তে বিশদ বিবরণ নেই।’

সূত্র: রয়টার্স