রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৩ ১৬:০০:৪৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।
বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














