নওগাঁর ধামইরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৩-২১ ১৭:৪৩:৫১
নওগাঁর ধামইরহাটে “কমিউনিটি পুলিশিং এবং গ্রাম পুলিশ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।
সোমবার দুপুরে ধামইরহাট থানার আয়োজনে থানা কম্পাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিং এর সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সভাপতিত্বে এসময় পত্নীতলা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারন সম্পাদক বদিউল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













