কাবুলে বোমা হামলায় নিহত বেড়ে ৫৩
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৩ ২০:৪৩:১০
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে গত সপ্তাহে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আর নিহতদের মধ্যে ৪৬ জনই মেয়ে বলে জানিয়েছে জাতিসংঘ। এই হামলায় আরও ১৫৩ জন আহত হয়েছে।
নারীদের একটি শিক্ষা কেন্দ্রে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছিল।
কাবুলের নিকটবর্তী শিয়া মুসলিমদের হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলেই মনে করছে স্থানীয়রা। ঐতিহাসিকভাবেই আফগানিস্তানে হামলার শিকার হয়ে আসছে হাজারা সম্প্রদায়।
আফগানিস্তানের জাতিসংঘের সহযোগী মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আমাদের মানবাধিকার দল এখনও এই অপরাধে তথ্য সংগ্রহ করছে। ঘটনা যাচাইবাছাই করা হচ্ছে।’
সূত্র: এএফপি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














