প্রাথমিক শিক্ষক নিয়োগে বাড়লো পদের সংখ্যা, চূড়ান্ত ফল নভেম্বরে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৩ ২১:০৪:৩৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে চূড়ান্ত ফলাফল ও নিয়োগ কার্যক্রম শুরুর দিনক্ষণ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বলা হয়েছিল ৪৫ হাজার শিক্ষক নিয়োগ নেওয়া হবে, কিন্তু সেটা বাড়িয়েছে অধিদপ্তর।
শিক্ষক নিয়োগের ফলাফল আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। যোগদান কার্যক্রম শুরু হবে ডিসেম্বর থেকে। মোট ৫৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের মৌখিক পরীক্ষা শেষ পর্যায়ে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এসব তথ্য জানান।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান। গত
জানা গেছে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। এখন নতুন করে আরও ৫৮ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হতে পারে।
প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













