২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৪ ১০:০৮:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড ( ইসিআরএল) এবং ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানি দুইটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন ২০২২ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ফেডারেল ইন্স্যুরেন্সের রেটিং হয়েছে ‘এএ’। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত, ৩০ জুন ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক হিসাব এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্যানুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














