বুধবার বন্ধ পুঁজিবাজারের লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৪ ১১:৫৯:৩২


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বুধবার লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে। এদিন সরকারি ছুটি থাকায় দেশের ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। সেই সঙ্গে পুঁজিবাজারও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশের পুঁজিবাজারে যথাসময়ে লেনদেন চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস