বারাকা পাওয়ারের বন্ড ইস্যুর প্রস্তাবে বিএসইসি অসম্মতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৬ ০৯:৫২:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ারের জিরো কুপন বন্ড ইস্যু করার প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ বিষয়ে সম্মতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি চিঠি দিয়ে কোম্পানিকে জানিয়ে দিয়েছে বিএসইসি।
২০২১ সালের নভেম্বর মাসে বারাকা পাওয়ারের পরিচালনা পরিষদ নন-কনভার্টিবল জিরোকুপন বন্ড থেকে ১৮০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। এই টাকা সংগ্রহ করতে পারলে তা দিয়ে কোম্পানির উচ্চ সুদের ঋণের একাংশ পরিশোধ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুসারে, জিরোকুপন বন্ড ইস্যুর জন্য বিএসইসির কাছে আবেদন জমা দেওয়া হয়। কিন্তু বিএসইসি ওই আবেদনে সম্মতি দেয়নি। তবে বন্ড ইস্যুতে কমিশনের সম্মতি না দেওয়ার কারণ জানা যায়নি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














