লাস ভেগাসে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৭ ১০:২২:২৭


যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ছুরিকাঘাতে প্রাণ গেলো কমপক্ষে ২ জনের। বৃহস্পতিবারের (৬ অক্টোবর) হামলায় আহত হয়েছেন আরও ৫ জন।

হামলাকারীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বড় ছুরি উদ্ধার করেছে পুলিশ। লাস ভেগাসের একটি ক্যাসিনোর বাইরে স্থানীয় সময় দুপুরের দিকে হামলাটি হয় বলে জানিয়েছে তারা। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

ক্যাসিনোর জন্য সারা বিশ্বে পরিচিতি রয়েছে লাস ভেগাসের। ২০১৭ সালে শহরটির এক হোটেলে আততায়ীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয় ৫৮ জন।

সূত্র: বিবিসি