অটোরিকশা চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৩-২১ ২১:০১:৪৪
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নারায়ণপুর পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক গোবিন্দপুর এলাকার চেরাগ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দপুর এলাকার চেরাগ আলীর ছেলে মোস্তাক দীর্ঘদিন যাবৎ অটোরিকশা চালিয়ে আসছে। সোমবার দুপুরে অটোকিশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। সংসার জীবনে মোস্তাক মিয়ার দুই ছেলে রয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













