বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

প্রকাশ: ২০১৬-০৩-২১ ২১:১৬:৫৩


accidentবগুড়ায় ট্রাকের সঙ্গে বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে আটটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই বিআরটিসি বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 সানবিডি/ঢাকা/আহো