নেপালে বন্যা-ভূমিধসে ৩৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১২ ১৪:৪৪:২৩
গত সপ্তাহে নেপালের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দেশটির কর্মকর্তারা জানান, উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে সবচেয়ে ভয়াবহ মৌসুমি বৃষ্টি হয়েছে। সেখানে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রদেশজুড়ে অন্তত ২২ জন এখনও নিখোঁজ রয়েছে এবং আরও বহু লোক আহত হয়েছে।
অব্যাহত বৃষ্টির মধ্যে পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা।
পুলিশের এক মুখপাত্রের অন্নপূর্ণা পোস্টকে জানান, আমরা মাঠে পুলিশ সদস্য মোতায়েন করেছি। আমরা উদ্ধার অভিযানের জন্য সুরক্ষেত থেকে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেছি।
সূত্র : বিবিসি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














