সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১২ ১৫:৫৯:২২


মিয়ানমারের সামরিক আদালত ক্ষমতাচ্যুত অং সান সু চির আরও একটি মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে মোট ২৬ বছরের সাজা হলো তার।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর একাধিক মামলায় বিচারের সম্মুখীন হচ্ছেন তিনি। তার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে দুর্নীতির অভিযোগ, ওয়াকিটকি রাখা এবং করোনার বিধিনিষেধ ভাঙা অন্যতম।

সু চির আইনজীবী প্যানেল এসব মামলা ভিত্তিহীন বলে দাবি করেছে।

এম জি