নড়াইলে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ২০১৬-০৩-২২ ১৫:৪৯:৫৯


DSC00724নড়াইলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক সমাবেশ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সরকারী মাধ্যমিক বালক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যশোর ও নড়াইল সার্কেলের আয়োজনে এবং নিরাপদ সড়ক চাই নিসচা’র নড়াইল জেলা শাখার র্সাবিক সহযোগিতায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মনিরা সুলতানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর টি এ’র যশোর সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ মোজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, নিরাপদ সড়ক চাই নিসচা’র নড়াইল জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান, মোটরজান পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।

DSC00779অনুষ্ঠানে ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন ও সিগন্যাল ইত্যাদি বিষয়ে সচেতন সৃষ্টি করাসহ ভিডিও প্রদর্শন করা হয়। স্কুল কলেজে ছাত্র/ছাত্রীদের সড়ক নিরাপত্তা ও সড়ক ব্যবহার বিধি এবং টফ্রিক আইন/সিগন্যাল ইত্যাদি বিষয়ে সরকারী মাধ্যমিক বালক বিদ্যালয়ের ২০০জন ছাত্র এবং শহরের পৌর বালিকা বিদ্যালয়ের ১০০জন ছাত্রীদের নিয়ে এই সচেতনতামুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিরাপদ সড়ক চাই নিসচা‘র নড়াইল জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম ও ট্রাফিক ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান, মোটরজান পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এ বিষয়ের উপর ভিডিওচিত্র প্রদর্ষন পূবর্ক ছাত্র/ছাত্রীদের সড়ক নিরাপত্তা ও সড়ক ব্যবহারে গণসচেতনতার প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ও নিয়ম-কানুন মেনে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।

সানবিডি/ঢাকা/রাআ