বাসে আগুন লেগে পাকিস্তানে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৩ ১৩:৪০:৩৬
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা বাড়ি ফেরার সময় বাসে আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) রাতে সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ ঘটনা ঘটে।
দেশটির সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত দুর্ঘটনায় ১৭ যাত্রী মারা গেছে এবং ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল রয়টার্সকে বলেন, যারা বাসে করে যাচ্ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তাদেরকে মহাসড়কের আশপাশে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছিল এবং তারা দাদু জেলায় নিজেদের বাড়ি ফিরছিল।
সূত্র : রয়টার্স






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














