জবিতে জিইবি’র আয়োজনে সেমিনার রোববার
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-১৪ ২২:১০:২০
টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে জীব প্রযুক্তির ব্যবহার ও সম্ভবনা এবং তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল সেমিনার অন বায়োটেকনোলজি ফর সাসটেইনলনেবল ডেভেলপমেন্ট গোলস্-২০২২।
আগামী রোববার (১৬ অক্টোবর) সকাল ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেমিনারটির কার্যক্রম শুরু হবে।
দেশের ২০ টি বিশ্ববিদ্যালয় এবং ২ টি গবেষণা সংস্থা থেকে প্রায় ৩০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সেমিনারে আয়োজিত ওয়ার্কশপ, রচনা ও পোস্টার প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সেমিনারে প্রধান আলোচক হিসেবে থাকবেন স্বাধীনতা পদক প্রাপ্ত ইউজিসি অধ্যাপক ড. হাসিনা খান। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জিইবি বিভাগের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফ।
কুইজ, পোস্টার ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হবে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অংশগ্রহণকারীদের প্রতি শুভেচ্ছা প্রদানের মধ্যে দিয়ে শেষ হবে সেমিনারটি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













