বিশ্বে আরও ৬১৬ জনের প্রাণ ঝরে গেল করোনায়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৬ ১০:৫৩:৫৫


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৫৯১ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন তিন লাখ ২৯ হাজার ২৫২ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭০ হাজার ৮৬৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৭ লাখ তিন হাজার ৯১৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৫২৯ জন।

আজ রোববার (১৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ফ্রান্সে। এসময়ে দেশটিতে শনাক্তর রোগীর সংখ্যা ৫৫ হাজার ৩৯৪ জন। এ নিয়ে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৬২ লাখ ১৬ হাজার ৬৩৪ জনে। তবে ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের এক লাখ ৫৫ হাজার ৮১৬ জনই রয়েছে।

করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৮ জন এবং শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৮৪ জন। এনিয়ে রাশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো দুই কোটি ১২ লাখ ৯২ হাজার ২০০ জন।

এনজে