লোহাগড়ায় ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ

আপডেট: ২০১৬-০৩-২২ ১৮:৫৩:৫২


narail lohagara 02 picনড়াইলের লোহাগড়ায় ৭০নং পার-মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে পুরস্কার বিতরণী সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান শহিদ।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক দবির উদ্দিন শেখ, প্রধান শিক্ষক শাহানা বেগম, বিশিষ্ট সমাজসেবক আজম মৃধা, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ  খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল হাসান, মেম্বর উজ্জল ঠাকুর, কাজী আশরাফ প্রমুখ।

বক্তৃতা পর্বের পরে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সানবিডি/ঢাকা/রাআ