টপটেন লুজারের শীর্ষে জিল বাংলা সুগার মিলস

প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১৬:২৮:২০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করsuger-millছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৩ পয়সা বা ৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৫ টাকা ৭০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ১ হাজার ৫৩৮টি শেয়ার ৪ বারে লেনদেন হয়।

লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬ পয়সা বা ৩ দশমিক ৭৫ শতাংশ। এইদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৪০ পয়সা দরে। আজ ৬০ বারে কোম্পানিটির ৫১ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন হয়।

লুজারের তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ টাকা ৩ পয়সা বা ৫ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর কমেছে।

লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুোরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, মাইডাস ফিন্যান্স লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স এবং দুলামিয়া কটন।